Текст песни
আমার
অন্তর হলো পলাশী প্রান্তর
আর ভাগ্য মিরজাফর
কেমন করে তোমার সাথে বলো
বাঁধবো সুখের ঘর
ও প্রেম
তুমি তো আমার সাথে
করেছো প্রতারণা
তাইতো তোমারই সাথে আমার
হলোনা বনিবনা
সেই থেকে আর
নেই যে আমার
এই তুমি বুকেরই ভিতর
দু'চোখ
ভরেছে লোনা জলে
তোমারই তো কারণে
কেন বলো না আমাকে
এসেছিলে জীবনে
সেই থেকে হায়
চোখের পাতায়
ধরেছি শাওন ভাদর