Текст песни
Lyrics
-----------
চাঁদের চেয়ে সুন্দর তুমি
নবী আমার সাল্লেআলা
সুখে দুঃখে রাসূল তোমার
প্রিয় হাবীব আল্লাহ তায়ালা ।।
তোমার নূরের রওশনিতে
ধূসর ধরা উঠলো মেতে
উঠলো মেতে থেকে থেকে
সাগর জলে ঊর্মি মালা ।।
তোমার নামের মোহন বাঁশি
করে আমার মন উদাসী
ওগো নবী কামলিওয়ালা
তোমার নামে মেটাই জ্বালা ।।
রাসূল নামের গজল গেয়ে
সারা জাহান ব্যাকুল হয়ে
তোমার প্রেমের আল্পনাতে
সুধায় ভরে গানের মালা ।।